।। বাক্ ১৪৬।। কবিতা ।। অভিষেক ঘোষ ।।

 



অভিষেক ঘোষ

 

                                        

 

  

 

আরো একজনই হাসবে

 

     

 

মাঠের বাইরে বের করে দেওয়া ডাবটা আমার

ওতে জল নেই, নারকোলের ছোঁয়া নেই,

শাঁস নেই,

এলে এখানে ভালো লাগে, আবার

লাথি মেরে মাঠেই ফেলে দিতে।

 

      

 

এই যে একটা পড়াশোনার দিক আছে আমার,

সেটা দিকে দিকে যেখানে ডিজিটাল ছাড়া

চোখ যায়,

মনে হয় পানশালা।

আমার জীবনটা গোলাম শিখিয়ে দিয়েছিল

একদিনই

যেখানে তোমার ছোট্ট গুমটি, যেখানে মিঠে

পান আর পাস পাস,

ঠিক ওখানেই শুয়ে থাকি,

ভোর অবদি,

সকালে খট খট করে টিনের দরজায়

ওরা,

ওরা কেঊ না, ওরা সবাই একসাথে মিলে

একসাথে যাচ্ছিল

মাঝে ঠুকে দিয়েছে এখানে ওখানে করে,

পুরো উল্টেই গেছে গাড়িটা।

 

একমাত্র সে বেরিয়ে আসতে পারল,

আর পিছনের লোকগুলোর মধ্যে

একজন ব্যথা লেগেছে বুঝেছে।

এই সকালে।


No comments:

Post a Comment