আয়না-১৩
জানলার
কোন পর্দা নেই
জানলাও
নেই
একটি
বেড়াল, চেয়ারে বসে
গন্ধ
শুঁকছে
নিজের
এবং, সন্ধ্যা পড়ছে
না-কবিতা
১
হারিয়ে
যাচ্ছি
গরাদ নাই
জানলা নাই
ঘুলঘুলি বেয়ে— মায়ের
চোখ. . .
পাক লাগে শরীরে
জবাগাছে
বিঁধে আছে
ঠাকুরের
কালো সুতো
না-কবিতা
২
নিঃশ্বাস
পড়তে
পড়তে
একদিন
কুকুরের
খুলি থেকে
মাছিটা
উড়ে
গেল

খুব ভালো হয়েছে অরিত্র 🙂
ReplyDeleteঅনবদ্য।
ReplyDeleteবেশ ভালো লেখা
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteভালো লাগল
ReplyDelete