।। বাক্ ১৪৬ ।। কবিতা ।। মানসী কবিরাজ ।।

 

ফিনিক্স

 

এই যে রাত নেমে এলে চতুর গন্ধ মেখে

ঝুলে  থাকেন আততায়ী পাখিটির মতো

আর সাইরেন পোড়াতে পোড়াতে

অন্ধকারে ছিনিমিনি খ্যালে অভূক্ত চাঁদ

পৃথিবীর সমস্ত প্রেম জমা হয় ইথার কোটরে

এবং

 আপনি

 বুটিকের নাভিকুণ্ডলী থেকে গড়িয়ে দেন নকল হামাম

তবুও আমার চুলে ঘর বাঁধে হিরণ্য জল

কুমীরের ছল থেকে খুঁজে নেয় ডাঙার আগুন


2 comments: