রাজর্ষি দে
এমনেসিয়া
সবার
নাম
মনে
পড়ছে
না
আমার
ভয়
লাগছে
ধীরে
ধীরে
কুয়াশা
লাগছে
হাসিমুখে
কালো
সূর্যের
আলোয়
সমুদ্র
ঢেকে
আছে
হাত
পাতলে
উঠে
আসছে
জেলিফিশ
চার
ইঞ্চির
স্ক্রীন
বেয়ে
নেমে
আসছে
কর্কটপন্থী
প্রশ্নচিহ্নরা
স্লেট
মুছে
মুছে
খড়ি
দিয়ে
লিখেছি
ডাকনাম
শাপতাড়িত
আত্মা —
ক্রমে
ভুলছি
প্রিয়
সুহৃদ-ডাক
সবার
মুখ
মনে
পড়ছে
না
আমার
ভয়
লাগছে
জ্যোৎস্নার
বিষণ্ণ হরিণ
জ্যোৎস্নার
বিষণ্ণ
হরিণেরা
ধীরে
নেমে
আসে
বি
টি
রোড
ধরে
শৃঙ্গে
ঘষে
চোখা
বানায়
আধা-নগর রাস্তা
লুনাটিক
চাঁদের
কস্তুরী
মেখে
শৃঙ্গারে
ঢেউ
তোলে
বিচ
এই
উন্মাদ
জঙ্গলে
সোনার
ছিপে
টোপ
গাথে
কবি

No comments:
Post a Comment