কুয়াশা শিস্
নিজস্ব শূন্যের ভেতর অতকাল যাকে বহন করেছি
ডিসেম্বর খুলে দেখি আমারই মৃতদেহ
বরফের গায়ে অন্ধ্রের মাছের মতো সংরক্ষিত রেখেছে কেউ
মাছের গা থেকে বেরুচ্ছে বায়োটিক লোশনের ঘ্রাণ
মশলায় মুড়িয়ে লেজা আর পেটির তেলের বড়া
গরম ভাতের সাথে পাতে যাবে
নাহলে টের পাওয়া যেত
মৃতরা কত ঠান্ডা হয়
অন্তরে কত শীতকাল জমা করলে কেউ মারা যায়

No comments:
Post a Comment