।। বাক্ ১৪৬ ।। কবিতা ।। রাহুল ঘোষ ।।

 


এলোয় এলোয় লামা সবকতানি

 

রাস্তাপারহচ্ছি—

 সন্দেহরা দূর থেকে হাতছানি দিচ্ছে—

 মানুষের দিকে তাকালেই

 কেমন যেন গা গুলিয়ে যাচ্ছে

 বমি পাচ্ছে

 বমি করছি—

 বমি করেই যাচ্ছি।

 নতমস্তকে প্রার্থনা করছি

নিজের জন্য; আমি জানিনা আমি কী করছি!

 

 

 


No comments:

Post a Comment